ঈদে মীলাদুন্নবী (স.) উপলক্ষে বিশ্বনাথে র্যালী ৭ জানুয়ারী
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০১৬ ইং, ৯:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ৫১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) উপলক্ষে মোবারক র্যালী ও আলোচনা সভা ৭ জানুয়ারী বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত হবে। সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত আলোচনা সভা চলবে। বাদ যোহর উপজেলা সদরের মোবারক র্যালী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। র্যালী ও আলোচনা সভায় ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি থাকার আহবান জানিয়ে পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) বিশ্বনাথ উদযাপন কমিটি।
আহবানকারীরা হলেন-ঈদে মীলাদুন্নবী (স.) বিশ্বনাথ উদযাপন কমিটির সভাপতি মোঃ শামছুল ইসলাম, সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমান, আল ইসলাহ বিশ্বনাথ শাখার সভাপতি মাওলানা আখতার আলী,সেক্রেটারী ফয়জুল ইসলাম, ক্বারী সোসাইটি বিশ্বনাথ দক্ষিণ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সেক্রেটারী মাওলানা মনজুর আহমদ, বিশ্বনাথ উত্তর সভাপতি মাওলানা ছালিক আহমদ, সেক্রেটারী মাওলানা মনির উদ্দিন, জমিয়াতুল মুদার্রেছীন বিশ্বনাথ সভাপতি মাওলানা আবু তাহির মোঃ হুসাইন, সেক্রেটারী আবদুল মোক্তাদির ফয়সল, বিশ্বনাথ উত্তর সভাপতি শাহিন আহমদ, সেক্রেটারী কাওছার আহমদ, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি শফিক আহমদ পিয়ার, সেক্রেটারী আলী আনহার শাহান।


