বিশ্বনাথে ডাকাতি-হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৬ ইং, ১২:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১৯২৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে ডাকাতি-হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি কে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার রহমাননগর গ্রামের আবদুর রউফের ছেলে দিলোয়ার হোসেন (২৫)। গতকাল সোমবার বিকেলে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ আবদুল হাই বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় হত্যা-ডাকাতিসহ একাধিক মামলার রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
এদিকে, গত ২৭ ডিসেম্বর এলাকাবাসী দিলোয়ার হোসেন কে গ্রেফতার ও শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেন।


