বিশ্বনাথে প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উদযাপন পরিষদের সভা ৯ জানুয়ারী
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০১৬ ইং, ১০:৫৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৯৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় এর ১০০ বছর পূর্তি উপলক্ষে গঠিত প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উদযাপন পরিষদ ২০০৮ এর এক সভা আগামী ৯ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের আল বুরাকস্থ সদ্য চালু হওয়া পানসী রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্টিত হবে। এতে উক্ত উদযাপন পরিষদ ২০ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য পরিষদের আহবায়ক মোঃ তজম্মুল আলী স্যারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ।


