বিশ্বনাথে রুবেলকে বাঁচাতে সাহায্যের প্রয়োজন
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০১৬ ইং, ৩:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৩ বার পঠিত
অসিত রঞ্জন দেব:: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরস্থ শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উপজেলার মিরেরচর-১ গ্রামের সন্তান কাওছার আহমদ রুবেল (২২)’কে বাঁচাতে আর্থিক সাহায্যের প্রয়োজন। তাঁর (রুবেল) দুটি কিডনি নষ্ঠ হয়ে যাওয়ার কারণে সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
ছেলের চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে রুবেলের পিতা রফিকুল ইসলাম নিজের পিতৃক ভিটাসহ জায়গা-জমি সব বিক্রি করে ফেলেছেন। নিজের সাধ্যমত ছেলের চিকিৎসা করিয়েছেন। এরপরও রুবেল সম্পূর্ন সুস্থ হয়ে উঠেনি। উন্নত চিকিৎসার অভাবে দিন দিন রুবেল’র শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ছে। এমতাবস্থায় তিনি (রফিকুল) ছেলের উন্নত চিকিৎসা করানোর জন্য দেশ-বিদেশে থাকা প্রবাসী ও বিত্তবানদের আর্থিক সহযোগীতা কামনা করেছেন।
সাহায্যের জন্য বিশ্বনাথস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এ কাওছার আহমদ রুবেল’র নামে একটি একাউন্ট খোলা হয়েছে। যার হিসাব নং ০১৪৩২০৬০০০০০৪৯৫০। যোগাযোগঃ ০১৭১০-৮৮৯৯৭৬।


