বিশ্বনাথে মিলাদুন্নবী’র বিশাল র্যালী
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৬১৫ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: পবিত্র ঈদে মিলাদুন্ন¦বী (স.) উপলক্ষে সিলেটের বিশ্বনাথে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিলাদুন্নবী উদযাপন কমিটির ব্যানারে বৃহষ্পতিবার দুপুরে বিশ্বনাথ আলীয়া মাদরাসা থেকে র্যালী বের হয়। উপজেলার বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে পুণরায় আলীয়া মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়। র্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ স্থায়ী কমিটির সদস্য ও সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ (অব.) মাওলানা শফিকুর রহমান। উদযাপন কমিটির সভাপতি শামছুল ইসলাম সূফির সভাপতিত্বে ও সম্পাদক মাওলানা লুৎফুর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মাওলানা নেছার আহমদ (বোয়ালিয়া) চট্টগ্রামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ, সদর ইউনিয়ন চেয়ারম্যান জালালউদ্দিন, মিয়ারবাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মোক্তাদির খান, লতিফিয়া ক্বারী সোসাইটি বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ. লুৎফুর রহমান, সম্পাদক মাওলানা মনজুর আহমদ, বিশ্বনাথ উত্তর মাওলানা ছাদিকুর রহমান, সিলেট পশ্চিম জেলা তালামীযের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আলী আনহার শাহান, উপজেলা আল-ইসলাম সম্পাদক ফয়জুল ইসলাম, মাসিক অভিযাত্রিক সম্পাদক কবি রফীকুল ইসলাম মুবীন, আল-ইরশাদ মাদরাসার সহ-সুপার মাওলানা আবুল কালাম আজাদ, তালামীয নেতা শরিফ আাহমদ, বিশ্বনাথ ইসলামি ছাত্র সংস্থার সাবেক সভাপতি আলতাফুর রহমান, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তলামীয সভাপতি মোহা. আবুল কাশেম, সহ-সভাপতি ইসলামউদ্দিন লতিফী, সম্পাদক মোক্তাদির ফয়ছল, সহ-সম্পাদক হাফিজ মঈনুল ইসলাম, উত্তর বিশ্বনাথ তালামীয সভাপতি শাহিন আহমদ, সম্পাদক কাওছার আহমদ। বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামীয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি ও জমিয়াতুল মুদাররেছীন’র সহযোগীতায় র্যালীতে উপজেলার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ নেন।


