বিশ্বনাথে তুচ্ছ ঘটনার জের ধরে দু-পক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৬ ইং, ৩:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৮৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনার জের ধরে দু-পক্ষের সংঘর্ষে অনন্ত ১৫জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তবলপুর গ্রামের সুন্দর আলী ও সুজন মিয়া লোকজনের মধ্যে তবলপুর গ্রামের এঘটনা ঘটে।
আহতরা হলেন-মক্তার আলী (৬৫), সমছুল হক (৪০), ফুল মিয়া (৩০), তৈয়ব আলী (৬০), মাছুম আহমদ (১৫), কয়েছ আহমদ (২২), রইছ আলী (৬০), মতছিন আলী (৩৫) শাহিন (২৬)। বাকি আহতদের নাম জানাযায়নি। এরই মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, তবলপুর গ্রামের সুন্দর আলী ও সুজন মিয়া লোকজনের মধ্যে গরুর ঘাষ কাটা নিয়ে কথাকাটাটি হয়। এরই মধ্যে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে আশ-পাশের এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় এলাকাবাসি উদ্যোগে বিষয়টির আপোষ-মিমাংশার চেষ্টা চলছে বলে জানাগেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, বিষয়টি আপোষ-মিমাংসার চেষ্টা চলছে।
থানার এস আই মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


