বিশ্বনাথে শতবর্ষ উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৬ ইং, ৩:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৭১৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের এক সভা গতকাল শনিবার দুপুরে বিশ্বনাথের স্থানীয় একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের আহবায়ক ও রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাজী মোঃ তজম্মুল আলীর সভাপতিত্বে ও পরিষদের সদস্য মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য যথাক্রমে বিশিষ্ট সমাজসেবী মির্জা রুস্তুম বেগ, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কচির , জানাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিশি কান্ত পাল, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন সিনিয়র শিক্ষক মাষ্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন , বিশ্বনাথ থানা সমিতি (বিথাস) সিলেটের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ , প্রাইম ব্যাংক লিমিটেড সিলেট উপশহর শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদ , রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারী, মর্নিং স্টার একাডেমীর প্রধান শিক্ষক সায়েফ আহমদ সায়েক ও
বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রণঞ্জয় বৈদ্য অপু। সভায় পরিষদের সদস্যদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে বেশ কিছু গুরূত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহন করা হয় । তারমধ্যে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা ও বিদ্যালয়ের অসহায় এবং দ্ররিদ্র প্রাক্তন শিক্ষক-ছাত্র-ছাত্রীর কল্যানে স্থায়ী একটি ট্রাস্ট গঠন ছাড়াও আরো কিছু গুরূত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহন করা হয়। ট্রাষ্টের একটি খচড়া গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট ১টি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আবুল কালাম কচির , নিশি কান্ত পাল, ছয়ফুল হক, শেখ মোহাম্মদ আজাদ, তাজ উদ্দিন আহমদ , আব্দুল বারী ও রফিকুল ইসলাম জুবায়ের । সভার পক্ষ থেকে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অসুস্থ মোহাম্মদ লিয়াকত আলীর সুচিকিৎসার জন্য প্রাক্তন ছাত্ররা এগিয়ে আসায় তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে পরিষদের সদস্যরা বলেন, একজন শিক্ষকের জন্য ছাত্রদের হৃদয় নিংড়ানো ভালবাসা দেশবাসীর কাছে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় এবং বিশ্বনাথের সুনাম আরো বৃদ্বি পেয়েছে ।


