বিশ্বনাথে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৬ ইং, ৩:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৮৪২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি সংঘঠিত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কজাকাবাদ গ্রামের বাসিন্দা মাষ্টার আলী আফছর চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদল ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানাগেছে।
এব্যাপারে আলী আফছর চৌধুরী জানান, সোমবার রাত আনুমানিক আড়াইটায় ৮/১০ জনের একটি মুখোঁশধারী ডাকাতদল ঘরের কলাপসিপল গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মূখে জিম্মি করে পেলে। এসময় ডাকাতরা ঘরে থাকা নগদ প্রায় ৯০ হাজার টাকা, ২৮ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেট ও ২টি হাত ঘড়ি লুট করে নিয়ে যায়। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।


