বিশ্বনাথে তিনটি গরু চুরি
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৬ ইং, ৬:২০ অপরাহ্ণ | সংবাদটি ৬১২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের পল্লীতে তিনটি গরু চুরি সংগঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার রামকৃঞ্চপুর গ্রামের ফয়জুর রহমানের বাড়িতে এঘটনা ঘটে। এলাকায় গরু চুরি বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসী জানান। ফলে গরু চুরির আতংকে রয়েছেন অনেকেই।
এব্যাপারে ফয়জুর রহমান বলেন, সোমবার রাতের কোনো এক সময় চোরের দল তার গোয়াল ঘরের তালা ভেঙে তিনটি গরু চোরেরদল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা হবে বলে তিনি জানান। তবে গরু গুলো উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন।


