বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কদর উদ্দিনের ক্যালেন্ডার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৬ ইং, ৯:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ১৩৪৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, ডেইলি বিশ্বনাথ ডটকম’র উপদেষ্ঠা, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রেজারার, বিশ্বনাথ প্রবাসী এডকেশন ট্রাস্ট ইউকের ইসি মেম্বার, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি, সিতাব আলী এন্ড মখলিছুর রহমান ফাউন্ডেশন’র চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী কদর উদ্দিনের ইংরেজী নব-বর্ষের ক্যালেন্ডারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা শামিম আহমদ, মনির আলী, ইংরেজ মিয়া, যুবদল নেতা সালেহ আহমদ, এনাম মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, রুহেল আহমদ কালু, ইমরান আহমদ সুমন, ছাত্রদল নেতা আবদুর রব প্রমুখ। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ক্যালেন্ডারের উদ্বোধন করেন।


