অসহায় মানুষের ফ্রি চক্ষু সেবায় বিশ্বনাথে বৃটিশ চান্দশীরকাপন ট্রাস্ট ইউকে
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০১৬ ইং, ৮:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৬০৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথে বুধবার ৪৪৩ জন অসহায়-দরিদ্র মানুষকে ফ্রি চক্ষু সেবা দিয়েছে বৃটিশ চান্দশীরকাপন ট্রাস্ট ইউকে। সকাল ১০ টা থেকে বিকেল ২টা পর্যন্ত ওই ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয় পূর্ব চান্দশীরকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে। উপজেলার বিভিন্ন স্থান থেকে চক্ষু সেবা নিতে আসা রোগীকে বিনামূল্যে বৃটিশ চান্দশীরকাপন ট্রাস্ট ইউকে ঔষধসহ যাবতীয় সেবা প্রদান করা হয়। ৪৪৩ জনের মধ্যে ৩৬ ছানীপড়া রোগীকে অপারেশন, ১৩০ জনকে চশমা এবং অন্যান্য রোগীকে বিনামূল্যে ড্রপ, ট্যাবলেট বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন বৃটিশ চান্দশীরকাপন ট্রাস্ট ইউকের সদস্য মো. মনসুর খান, চকম আলী, গ্রামের মুরব্বী ফারুক মিয়া, গোলাব খান, ইদ্রিস খান, নিজামউদ্দিন, নুনু মিয়া, জিলা মিয়া, তোফায়েল মিয়া, সায়েক আহমদ, আব্দুল মান্নান, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শামসুল ইসলাম মোমিন, রামিম, রকিব আহমদ, আক্তার হোসেন, সালমান, রিপন আহমদ, সুহেব, আমিন, জলিল প্রমুখ।


