ওসমানীনগরে প্রবাসীরা সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০১৬ ইং, ৭:০২ অপরাহ্ণ | সংবাদটি ৭৫৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজ পরিচালনা কমিটির উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ হলরুমে এ উপলক্ষ্যে সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল, আকমল হোসেন চৌধুরী, জোৎনা বেগম, আলী মাহবুবুর রহমান (সুয়েজ)। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়ার সভাপতিত্বে ও কলেজের শিক্ষক কয়েছ উদ্দিন আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট ব্লুবার্ড স্কুলের সাবেক শিক্ষিকা গুলনাহার খাতুন, উপদেষ্ঠা কমিটির সদস্য নুর হোসেন মেম্বার, সমাজসেবী মফচ্ছির আলী মেম্বার, ফেরদৌস খান, সৈয়দ নেছাওর আলী, আলা মিয়া, ডা: শফিকুর রহমান, রফা মিয়া, আখলুছ মিয়া, আব্দুর রব মেম্বার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য ইলিয়াছ হোসেন লেপাছ। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমশেদ মিয়া, বকুল মিয়া, রাজা মিয়া গিয়াছ মিয়া, সেলিমুর রহমান সেলিম,এফতার মিয়া পুরকায়স্থ, কলেজের শিক্ষক সৈয়দ রুমান আলী, এবাদুর রহমান, মওদুদ আহমদ, মকসুদুল কাইয়ুম,শাহেল আহমদ,তোফাজ্জল হোসেন। সভায় স্¦াগত বক্তব্যে ইলিয়াছ হোসেন লেপাজ বলেন, সুষ্ট সমাজ গঠনে শিক্ষা বিকল্প নেই। আমরা আশাবাদি এ কলেজের শিক্ষাথীর্রা আগামীদিনের সুষ্ট সমাজ গঠনের হাতিয়ার হিসাবে কাজ করবে। সভা শেষে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি আওলাদ মিয়ার মাতার সুস্ততা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাযাত অনুষ্টিত হয়। সংবর্ধিত অতিথিদের হাতে ক্রেষ্ট তুলে কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।


