ইমরান উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে চায়
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০১৬ ইং, ৭:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় থেকে সিলেট বোর্ডের অধিনে জেএসসি পরিক্ষায় অংশ গ্রহন করে জিপিত্র-৫ পেয়েছে সারোয়ার আহমদ ইমরান। বড় হয়ে সে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধিনে চাকুরী নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে আগ্রহী। সে বালাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা এম এ রহিম ভুঁইয়া ও মাতা শিক্ষিকা সেলিনা আক্তারের প্রথম পুত্র। ভাল ফলাফলের জন্য ইমরান মা-বাবা সহ বিদ্যালয়ের শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। সে সবার দোয়া প্রার্থী। প্রসঙ্গত: ইমরান পিএসসি পরিক্ষায় অংশ গ্রহন করে জিপিত্র-৫ পেয়েছিল।


