বিশ্বনাথে চালককে বেঁধে অটোরিকশা ছিনতাই
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০১৬ ইং, ৩:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১০০১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে যাত্রীবেশি একদল ছিনতাইকারী চালককে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে সিএনজি চালিত অটোরিকশা (সিলেট-থ ১১- ৩৬৬২) ছিনতাই করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার বাগিছা বাজার-হাবড়া বাজার সড়কের আটপাড়া গ্রাম এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও চালক সূত্রে জানা গেছেন, অটোরিকশার চালক (বদলী) উজ্জল সিলেট চান্দনীঘাট থেকে যাত্রী নিয়ে জগন্নাথপুরে যান। সেখান থেকে ফিরে আসার সময় জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে ৪শত টাকা ভাড়া নির্ধারণ করে ১ মহিলাসহ ৫ জন যাত্রীকে নিয়ে আসছিল। আটপাড়া গ্রামের কাছে আসা মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা অস্ত্র-সস্ত্রে সজ্জিত ছিনতাইকারী দল অটোরিকশাটি ঘিরে ফেলে। এরপর অটোরিকশার চালক উজ্জ্বলকে বেঁধে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডাকাত সর্দার উপজেলার দূর্যাকাপন গ্রামের ‘আবুল কাহার’ ও আটপাড়া গ্রামের ‘সুয়েব আহমদ ওরফে বিচি’ সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে ওই এলাকায় ডাকাতি-চুরি-ছিনতাই বৃদ্ধি পেয়েছে।
অটোরিকশা ছিনতাইয়ের সত্যতা স্বীকার করে অটোরিকশার মালিক নূরুল ইসলাম।


