বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৪৭৩ বার পঠিত
নিজস্ সংবাদদাতা :: বিশ্বনাথ উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, এইচআই ও জেন্ডার বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহনে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রোমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নজরুল ইসলাম। বক্তব্য রাখেন রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফাহিমা ইয়াসমিন, সাংবাদিক আশিক আলী, ইউপি সদস্য খায়রুল আমিন আজাদ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোবাশ্বেরুল ইসলাম, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান রায়, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, ইউপি সদস্য হাবিবুর রহমান, কদর আলী, রঞ্জিত চন্দ্র ধর, নেহারা বেগম, নুরুন্নাহার ইয়াসমিন, দিলারা বেগম, জিয়াসমিন বেগম, জাহানারা বেগম, আঙ্গুরা বেগম, রিনা বেগম, হামিদা বেগম, আমিনা বেগম প্রমূখ।


