বিশ্বনাথে আসন্ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ধলা মিয়ার সমর্থনে সভা
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৬ ইং, ১০:২২ অপরাহ্ণ | সংবাদটি ৭৭০ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সমর্থনে রোববার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এলাকাবাসীর উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী আইয়ুব আলীর সভাপতিত্বে ও আজাদুর রহমান আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী মাস্টার রইছ উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন লামাকাজি ইউপি চেয়ারম্যান ও আসন্ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন ধলা মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ইদ্রিছ পীর, মাওলানা মোতাহির আলী, রফিক মেম্বার, লুৎফুর রহমান, হেলাল মেম্বার, ছাবিত আলী মেম্বার, গোলাম মস্তফা, ফয়ছল আহমদ, বাবুল মিয়া, শান্তি মিয়া, যুবনেতা আবেদুর রহমান আছকির, ওয়াতিউর রহমান আতিক, এমদাদুল হক, কামরুজ্জামান ছমরু, সাজিদ মিয়া, কিনু মিয়া, বাবুল মিয়া, জাহাঙ্গীর আলম, টিটন মিয়া, ছাত্রনেতা আলী হোসেন, সবুজ আহমদ, রাহেল আহমদ, রাহেল আহমদ, সুমন আহমদ,শাহিন, শামিম, শাহির উদ্দিন, আবদুল কালাম,ইমরান,সুজন প্রমূখ। বিজ্ঞপ্তি


