বিশ্বনাথে গৃহবধূ হত্যা মামলায় ভাসুর গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০১৬ ইং, ৩:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে গৃহবধূ আমিনা হত্যা মামলার আসামি তার ভাসুর মকবুলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় সিলেট জালালবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন থানার এস আই হাবিব উল্লা। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিত্বে আমিনা বেগম হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের রফিক আলীর স্ত্রী আমিনার রহস্যজনক মৃত্যু হয়। এঘটনায় আমিনার পিতা মাসুক আলী বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।


