বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহতের ঘটনায় মামলা
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০১৬ ইং, ১১:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৫১৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের বাওনপুর (মাঝপাড়া) গ্রামের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে বাওনপুর গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে আমরুশ আলী বাদি হয়ে প্রতিপক্ষের ২৮ জনের নাম উল্লেখ করে ও আরো ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে এই মামলাটি দায়ের করেন। মামলা নং ৯।মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুল হাই।
উল্লেখ্য, গতকাল সোমবার সকালে মাটি কাটাকে কেন্দ্র করে বাওনপুর গ্রামের আয়াস আলী ও সালেহ আহমদ পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দু’পক্ষের সংঘর্ষে আয়াস আলী পক্ষের জহুর আলী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন উভয় পক্ষের অন্তত ৩০ জন লোক।


