বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের চিকিৎসা সহায়তা অনুষ্ঠান ২৪ জানুয়ারী
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০১৬ ইং, ৯:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৫৩১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে বিশ্বনাথের হদ-দরিদ্র পরিবার সন্তান শিশু গোলাম রাব্বীকে চিকিৎসা জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় আগামী ২৪ জানুয়ারী রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও লন্ডন বিডি ২৪ ডটকম’র সম্পাদক জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের সদস্য ও তরুণ সমাজসেবক শাহ তাজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে যথা সময়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ কে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।


