বিশ্বনাথে ৯ জোয়াড়ী আটক
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৬ ইং, ১২:০১ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩৫৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ থানা পুলিশ ৯ জুয়াড়ীকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার মুফতিরগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-উপজেলার জানাইয়া (মাঝপাড়া) গ্রামের মৃত হাজী রইছ আলী ছেলে আফিজ আলী (২০), একই গ্রামের মৃত রহিম উল্লাহ’র ছেলে আশক আলী (৩২),তৈমুজ আলীর ছেলে আবুল কালাম (৩০) আফরোজ আলীর ছেলে সেলিম আহমদ (২৯), ইলিয়াছ আলীর ছেলে লিটন (১৯), মৃত রইছ আলীর ছেলে শমছুল আলী (২৩), মৃত মন্তাজ আলীর ছেলে শরিয়ত আলী (৩৮), জানাইয়া (দক্ষিণপাড়া) গ্রামের মৃত আঃ আজিজ মিয়ার ছেলে মানিক মিয়া ওরফে সরাই (৫০) ও বিশ্বম্ভরপুর থানার-দুধপুর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মঞ্জু মিয়া (৪০)। এসময় আটককৃতদের কাছ থেকে তাসের কার্ড ১০৪টি এবং নগদ ৩,৬৭০ উদ্ধার করে।
জোয়াড়ী আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি আবদুল হাই ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার ওসি (তদন্ত) মোঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ বিশ্বনাথ থানাধীন মুফিতরগাঁও এলাকায় অভিযান চালিয়ে জোয়াড়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং-১১। শুক্রবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


