বিশ্বনাথে ২৬ লাখ টাকা ব্যয়ে দশঘর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৬ ইং, ৯:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৪২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথের দশঘর ইউনিয়নের পূর্ব দশঘর ও দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামে ২৬লাখ ৭৭ হাজার ২শত টাকা ব্যয়ে দুই কিলোমিটার বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন করেছেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। এ উপলক্ষে শুক্রবার বিকেলে পূর্ব দশঘর গ্রামে এক অনুষ্টানের আয়োজন করা হয়।
দশঘর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আসিদ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারন সম্পাদক বাবুল আখতার, দশঘর ইউনিয়ন সভাপতি আবুল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম মাহমুদুল হাসান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মন্নান, প্রচার সম্পাদক নিখিল কুমার পাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা আ’লীগ নেতা আবুল কালাম জুয়েল, শাখাওয়াত হোসেন, শ্রমিকলীগের সভাপতি আমির আলী, যুগ্ম সম্পাদক আসাদ মিয়া, শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক হারান দেব, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তৈমুছ আলী, সিদ্দিকুর রহমান, আয়না মিয়া, আব্দুর রহমান, গয়াছ মিয়া, মাশুক মিয়া, মনির মিয়া, খালিছ মিয়া, বাবুল মিয়া, মতিন মিয়া, আব্দল মালিক, নুনু মিয়া, দশঘর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দুলাল মিয়া। উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন শাহিন, কামরুজ্জামান সেবুল,দবির মিযা জিয়াউর রহমান, সেলন মিয়া, শাহ ফারুক, আলমগীর, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।


