ফাউন্ডেশন’র উদ্যোগে টেংরা গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে : এমপি এহিয়া চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৬ ইং, ১০:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৭৩১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, শীতের দিনে গরিব লোকজন অনেক কষ্টে দিনাতিপাত করেন। তাদের একটুখানি শান্তি ও স্বস্তির জন্য আমাদের উচিত নিজ নিজ সাধ্য অনুযায়ী অসহায় লোকজনের পাশে দাঁড়ানো। তাদেরকে সহযোগিতার মাধ্যমে সমাজের উন্নয়নও তরান্বিত হবে। আর অসহায় দুঃস্থদের সহযোগিতা করতে প্রবাসীরা যে ভূমিকা রাখছেন তা প্রসংশনীয়।
আরাফাহ এইড ফাউন্ডেশন’র উদ্যোগে শুক্রবার বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামে শীতবস্ত্র বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফাউন্ডেশন’র সভাপতি তাজুল কোরেশীর সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য সিতার মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি এম এ মতিন চৌধুরী, আকরাম আলী, মজিরুল ইসলাম চৌধুরী, মনু মিয়া, মখন মিয়া সরকার, আব্দুল ওয়াহিদ, শাহিন উদ্দিন, তোতা মিয়া, আলতাব আলী, আনিছ মিয়া, ব্যাংকার আল জাহান, ইউপি সদস্য জোসনা বেগম, নজরুল ইসলাম, নুরুল হক, আরশ আলী, ইরন মিয়া, আবু বকর, কুদ্দুছ মাস্টার, শাহিন উদ্দিন, আব্দুল হক, নুনু মিয়া, আব্দুর রহিম, আবুল কাসেম, মুমিন খান প্রমুখ।
উল্লেখ্য, আরাফাহ এইড ফাউন্ডেশন’র উদ্যোগে প্রায় সাড়ে ৩০০ জন গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


