বিশ্বনাথে ১ম কদর উদ্দিন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন রবিবার
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৬ ইং, ১২:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৮০১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর মাঝপাড়া গ্রামের পশ্চিমের মাঠে প্রতিভা ক্রিকেট ক্লাব আয়োজিত ১ম কদর উদ্দিন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল রবিবার বেলা ২টায় অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলার অলংকারি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, বিশিষ্ট সমাজসেবক আশরাফুল ইসলাম খান সুহেল, বিএনপি নেতা নজির মিয়া, আবর খান, প্রবাসী মকসুদ আলী, সমাজসেবক আলমগীর হোসেন। উক্ত খেলায় ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন খেলা পরিচালনা কমিটির সভাপতি রুহেল আহমদ কালু।


