খাজাঞ্চী একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৬ ইং, ১:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিদ্যালয় হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও ভূমিদাতা আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির যুক্তরাজ্য কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকে’র লাইফ মেম্বার ফারুক আহমদ, ইছহাক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ফখরুল ইসলাম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আবদুস শহিদ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেনবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন ও কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র দেলওয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, এলাকার মুরব্বি সমছু মিয়া, আজম আলী, বিদ্যালয়ে পরিচালনা কমিটির সদস্য শওকত আলী, ফরিদ উদ্দিন, মোস্তাক আহমদ মস্তফা, অভিভাবক সদস্য ইরন আহমদ, সংগঠক সাইদুর রহমান, তাজ উদ্দিন, আল আমিন প্রমূখ।
অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সংবর্ধিত ৪ জন কৃতি শিক্ষাথীদের ক্রেষ্ট ও স্কুল ব্যাগ এবং শিক্ষার্থীদের জন্য ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।


