সিলেট জেলার শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টারের পুরস্কার লাভে বিশ্বনাথে সুরমান আলী সুমন সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৬ ইং, ৮:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলার শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টারের পুরস্কার লাভ করায় শনিবার শিমুলতলা গ্রামে প্রতিষ্ঠিত সানশাইন মডেল একাডেমীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় অলংকারী ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সুরমান আলী সুমনকে সংবর্ধনা দিয়েছে।
একাডেমির ভাইস-চেয়ারম্যান রকিব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী ও একাডেমির চেয়ারম্যান আব্দুল বাছিত শামীম। তাঁর বক্তব্যে বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে ও জনগণের দোরগোড়ায় ই-সেবা পৌছে দেয়ার লক্ষে অলংকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অলংকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সুরমান আলী সুমনের কাজকে মূল্যায়নের ফলে সে আজ সিলেট জেলার শ্রেষ্ট পুরস্কার অর্জন করেছে।
একাডেমির প্রিন্সিপাল মো. জাকারিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নরোত্তম দে, একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য আকতার হোসেন রিপন, কাওছার আহমদ, রমজান আলী, শিক্ষক নজরুল ইসলাম, হেলাল আহমদ, সমুন চন্দ্র, সাইদুর রহমান রাজু প্রমুখ।


