রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে মিলাদমাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৬ ইং, ২:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা সদরের প্রাচীনতম বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদমাহফিল সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, সহকারি প্রধান শিক্ষক আবদুল বারী, সহকারি শিক্ষক মাওলানা মহসিন আহমদ,নাজমুল ইসলাম, মামুন আহমদ, হুমায়ুন আহমদ, আবদুর রহিম, জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, সামছুল হুদা, ফয়জুল ইসলাম, মনিং স্টার একাডেমীর প্রিন্সিপাল সায়েক আহমদ, প্রবাসী মনসুর খান, ম্যানেজিং কমিটির সদস্য শাহাব উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আশফাক উদ্দিন।


