বিশ্বনাথে দুই ওলীর বার্ষিক উরুসে ‘বাউল গান’ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৬ ইং, ৪:২২ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৪ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: সিলেটের বিশ্বনাথে রবিবার রাতে (২৪ জানুয়ারী) তিনশত ষাট আউলিয়ার অন্যতম হযরত শাহওলী খন্দকার (রহ.) ও পীরে কামেল হযরত ছমরউদ্দিন আউলিয়ার বার্ষিক উরুস মাহফিল পশ্চিম শ্বাসরাম গ্রামস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উরুস মাহফিলে দুই ওলীর ভক্ত আশেকানরা দেশে বিভিন্ন স্থান থেকে গত শুক্রবার থেকে আসতে শুরু করেন। বিশেষ করে হযরত ছমরউদ্দিন আউলিয়ার উত্তরসূরীরা বানিয়াচং থেকে দল বেঁধে দুই দিন পূর্ব থেকে মাজারে আসা শুরু করেন। এবছরও তারা প্রায় দুই শতাধিক নারী পুরুষ আসেন। ভক্তরা খাশি, মোরগসহ বিভিন্ন মানত নিয়ে আসেন মাজারে।
প্রতি বছরের মতো এবছরও পশ্চিম শ্বাসরাম গ্রামবাসি বার্ষিক উরুসে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছিলেন। কর্মসূচির মধ্যে ছিল মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মিলাদ, দোয়া মাহফিল, শিরণী বিতরণ। এছাড়া খলিলুর রহমান খলকু, কছির আলী ও সুমেনা আক্তার রুপার আয়োজনে ‘বাউল গানের’ অনুষ্ঠান ছিল। শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুমেনা আক্তার রুপা, সানজানা আক্তার, লিমা আক্তার, জালালী আছিয়া, তানিয়া আক্তার, শাপলা খান, প্রেরণা বৈষব ইতু, নিত্য পরিবেশন করেন রিপা প্রমুখ।
বার্ষিক উরুস পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী নজমুল হক, নূরুল ইসলাম, মফিক মিয়া, শেখ মো. শাহাজাহান, ফারুক মিয়া, শাহজাহান আহমদ শিশু, পদিন্য কুমার দাশ, মামুন আহমদ, রাসেল আহমদ, রাজা মিয়া প্রমুখ।


