অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী চেরাগ আলীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. চেরাগ আলী গত শনিবার রাতে ৩নং ওয়ার্ডবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন। বিশিষ্ট মুরব্বী মো. নানু মিয়ার সভাপতিত্বে ও ব্যবসায়ী হানিফ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. চেরাগ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুফতি একেএম মনোত্তর আলী, মাষ্ঠার হানিফ আলী, হাজী হিরা মিয়া, মাহমদ আলী, ছিদ্দেক আলী, সাইদুর রহমান, জুবেল মিয়া, ছগির আলী, মনফর আলী, আনফর আলী, হাজী সাদিক মিয়া, হাফিজ ফারুক মিয়া, আশরাফ আলী, হাজী আফরোজ আলী, হাজী আজফর মিয়া, ছয়ফুল আলম, মুসলিম আলী, রানা মিয়া, আমির হোসেন, আয়না মিয়া, ইন্তাজ আলী, নজরুল ইসলাম আখল, মাসুক মিয়া, শেখ রাজন প্রমুখ। এছাড়া সভায় ৩নং ওয়ার্ডের সর্বস্থরের বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


