বিশ্বনাথের কাউপুরে অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৬ ইং, ৯:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১০৩০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা ::সিলেটের বিশ্বনাথ উপজেলার কাউপুর গ্রামের মানিক লাল দে’র বাড়িতে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী গৌরগোবিন্দের নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীমদ্ভাগবত পাঠের মধ্যে দিয়ে মহোৎসব শুরু হয়ে শনিবার সকালে দধিভান্ড ভঞ্জন ও লীলা সংকীর্তন সমর্পনের মধ্য দিয়ে সমাপ্তি হয়।মহোৎসব পরিচালনা করেন সর্ব শ্রীল শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী, নিত্যানন্দ দাস মোহন্ত, কন্দর্প কেশব গোস্বামী বিক্রম, স্বরুপ দাস মোহন্ত, বিনোদবিহারী দাস বাবুল।
সুষ্ঠ ও সুন্দর ভাবে মহোৎসব সম্পন্ন হওয়ায় উপজেলার সর্বস্থরের জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আয়োজক ফনি লাল দে, দিলীপ কুমার দে, মানিক লাল দে, বিশ্ব রঞ্জন দে।


