বিশ্বনাথে উপজেলা পরিষদের মাসিক সভা
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০১৬ ইং, ৫:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৮৮১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে উপজেলা পরিষদের মাসিক সভা রোববার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, কৃষি কর্মকর্তা আলীনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন, অলংকারি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, সংরক্ষিত আসনে মহিলা সদস্যা নূরুন্নাহার ইয়াসমিন, নাজমা বেগমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এদিকে, অল্পের সময়ের মধ্যে মাসিক সভা সমাপ্ত হয়।
সভায় অনুপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আহমেদ-নুর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, রামাপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, দশঘর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান ছাতির।
সভায় উপজেলা পরিষদের সদস্যদের অনুপস্থিতিতে কোরাম সংকঠ হওয়ার সত্যতা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক।


