গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলাদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০১৬ ইং, ৭:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের অভিভাবক। সুশিক্ষায় শিক্ষিত দেশ ও সমাজ গঠনে তাদেরকেই আগামী দিনের দায়িত্ব নিতে হবে। গতকাল শনিবার বিকালে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছের সভাপতিত্বে এবং শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় প্রথমপর্বে বিদায়ী সংবর্ধান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক নির্মল কান্তি ধর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনছার উদ্দিন আহমদ, সাবেক সদস্য আলাউর রহমান, শিক্ষক শামছুল হক, চিনু রাণী ভৌমিক, দিপক রঞ্জন দাশ, আবদুস শহিদ, মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম মৃধা, আবদুন নূর, আছমা বেগম, মাহফুজা খাতুন, সুমিতা সিনহা, দিতন দাশ, জৈতশ্রী দত্ত, এসএসসি পরীক্ষার্থী পাপ্পু,মুনমুন প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও দেশবাসির মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। মিলাদ ও দোয়ার পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোশাহিদ আলী আজমী।


