বিশ্বনাথে প্রবাসীদের সঙ্গে সিলেটের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সভা আজ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:৪৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৭৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: আজ সোমবার বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে সিলেটের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক এক মুক্ত আলোচনা সভা প্রেসক্লাবের কার্য্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল আমীন, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মোঃ আব্দুল হাই। এতে দেশে অবস্থানকারী বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদেরকে যথাসময়ে উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশগ্রহণের জন্য বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন অনুরোধ জানিয়েছেন । অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে মনোনিত কয়েকজন দরিদ্র রোগীর চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হবে।


