বিশ্বনাথে ইউনাইটেড স্পোটিং ক্লাব ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৫১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের বেতসান্দি গ্রামে ইউনাইটেড স্পোটিং ক্লাব কর্তৃক ১ম ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বেতসান্দি গ্রামের পূর্বের মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া।ক্লাবের উপদেষ্ঠা মনোহর আলী মেম্বারের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জাহিদ আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসন্ন অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ হক, প্রবাসী আলা উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বি মনোহর আলী, আব্দুল হামিদ, পরতাব মিয়া, তফজ্জুল আলী, তবারক আলী, আবরুছ আলী, আরকান আলী, তৈয়ব আলী, আলী আহমদ, মর্তুজ আলী মেম্বার, আজাদ মিয়া মেম্বার, হাবিবুর রহমান মেম্বার, ময়না মিয়া, জাহিদ আলী, আজম আলী, খোয়াজ আলী, বিশিষ্ট সমাজসেবক সহল আল রাজী চৌধুরী, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক মনোহর আলী, একেএম দুলাল, জয়নাল আবেদীন, সুমন আহমদ সুনন, জাপা নেতা ছালেহ আহমদ তুতা, নাজমুল ইসলাম, যুবলীগ নেতা সিতার মিয়া, আনোয়ার মিয়া প্রমুখ।
উদ্বোধনী খেলায় গাজি কালু স্পোটিং ক্লাব বিশ্বনাথ কে হারিয়ে বিজয়ী হয় আরিফ ইলেক্ট্রনিক্স স্পোটিং ক্লাব লালাবাজার।


