রাজাগঞ্জ বাজারে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:০২ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুক্রবার রাত ৮টায় স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর নূর মেম্বার।
তরুণ সংগঠক এনামুল হক বিজয়ের সভাপতিত্বে ও মুজিবের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের আইনজীবি ও সিলেট মহানগর যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলিচাইল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমান আতিক, বেবী কেয়ার একাডেমীর ডিরেক্টর ছাত্র নেতা মুহিবুর রহমান সুইট, তরুণ সমাজসেবক ছাত্রনেতা আমির উদ্দিন, বিশ্বনাথ ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন মিজাজুল হোসেন, বাবুল আহমদ, শাহান আহমদ, মাহবুব মিয়া, আবু তাহা মো.খালেদ, সুমন চৌধুরী, আবদুল হান্নান, মির্জা গিয়াস, বাছিত গিয়াস, জুবায়ের আহমদ জুবেল প্রমুখ।


