বিশ্বনাথ ইউনিয়ন ক্রিকেট লীগের ফাইনাল সোমবার
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০১৬ ইং, ৪:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ১২৯৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার ৪র্থ বিশ্বনাথ ইউনিয়ন ক্রিকেট লীগের ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আগামিকাল সোমবার সকাল ১১টায় উপজেলার পশ্চিম চান্দশীর কাপন মোহামেডাম মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ প্রস্তাবিত পৌরসভার মেয়র পদপ্রার্থী আখদ্দুছ আলী, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া।
এতে ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন বিশ্বনাথ ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সেলিম আহমদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (রাজ)।


