বাসের ধাক্কায় মাশরাফি আহত
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০১৫ ইং, ১:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৮৭ বার পঠিত
নিউজ ডেক্স: বাসা থেকে রিকশায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীনে যাওয়ার পথে পেছন থেকে বাসের ধাক্কায় রাস্তায় পড়ে দুই হাতে আঘাত পেয়েছেন বাংলাদেশের সেরা পেসার ও ওয়ানডের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বৃহস্পতিবার বাসা থেকে রিকশায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে পেছন থেকে বাসের ধাক্কায় রাস্তায় পড়ে দুই হাতে আঘাত পেয়েছেন বাংলাদেশের সেরা এই পেসার।
স্টেডিয়ামে মাশরাফি সাংবাদিকদের এ ঘটনা জানান। তখন তার দুই হাতেই ব্যান্ডেজ ছিল।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি জানান, রিকশায় করে তিনি স্টেডিয়ামে জাতীয় দলের নিয়মিত অনুশীলনে আসছিলেন। একটি বাস পেছন থেকে তার রিকশায় ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।
এতে তার ডান হাতের বুড়ো আঙুলের নিচে তালুতে কেটে গেছে। আর বাঁ-হাতের তালুতে কিছু অংশ ছড়ে গেছে। “ফ্র্যাকচার নাই, ছিলে গেছে। আশা করি, এই মুহূর্তে তেমন বিপদ নেই।”
বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা খুব একটা আশঙ্কা দেখছেন না। তবে ভালোভাবে পরীক্ষা করার জন্য মাশরাফিকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।


