নিজ গুলিতে এসআইয়ের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৫ ইং, ১১:১০ পূর্বাহ্ণ | সংবাদটি ১১২৮ বার পঠিত
নিউজ ডেক্স:: যশোরের মণিরামপুর থানার ছাদে নিজ গুলিতে আত্মহত্যা করেছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর (৪৪)।
শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত আলী আকবরের বাড়ি নড়াইলে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, রাতে ডিউটি শেষে ভোরে থানা ভবনের ছাদে গিয়ে নিজের পিস্তলের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তিনি আরো জানান, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে আলী আকবর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


