বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল আলীর শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৪ ইং, ১২:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৩১৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: সিলেটের বিশ্বনাথের শাহজিরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল আলীর অর্থায়নে এলাকার প্রায় তিন শতাধিক শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ সোমবার সকালে প্রবাসীর পরিবারবর্গের উদ্যোগে নিজ বাড়ি উপজেলার শাহজিরগাঁও গ্রামে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুক্তরাজ্য প্রবাসী বাবুল আলী এলাকার আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। বাবুল আলীর মতো এভাবে অসহায়দের কল্যাণে এলাকার প্রবাসীসহ বিত্তবানরা এগিয়ে এলে সমাজের অবহেলিত মানুষজন উপকৃত হবে। প্রবাসীরা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের অবদান কখনও ভুলার নয়।
সমাজসেবক দুলাল মিয়ার সভাপতিত্বে ও মোহন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ জামেয়া মোহাম্মদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাহজিরগাঁও জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ আতিকুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী শানুর আলী, সমাজসেবক এনামুল হক এনাম, কয়েছ আহমদ, সুমন আহমদ, সাজন আহমদ, ফেরদৌস, ফাহিম আহমদ। শীতবস্ত্র বিতরণ শেষে দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শাহজিরগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ আমিনুর রশিদ নগরী।


