বিশ্বনাথ প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি পদে পুণরায় জুবায়ের, সম্পাদক শিপন
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং, ৭:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১০৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ৪৩তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ সেপ্টেবর) রাতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় রফিকুল ইসলাম জুবায়েরকে (দৈনিক সিলেটের ডাক) পুণরায় সভাপতি, মোহাম্মদ আলী শিপনকে (দৈনিক কালের কণ্ঠ) পুণরায় সাধারণ সম্পাদক ও নূর উদ্দিনকে (দৈনিক সিলেটের দিনরাত) নতুন কোষাধ্যক্ষের দায়িত্ব প্রদান করে ২০২৫-২০২৬ সালের জন্য নতুন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। বিশ্বনাথ প্রেসক্লাবের মাসিক সাধারণ সভায় সবার সম্মতিক্রমে ৩টি পদে তাদেরকে নির্বাচিত করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় মাসিক সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের প্রয়াত সদস্য এবং বর্তমান সদস্যদের পিতা, মাতা ও প্রয়াত পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনা করে বার্ষিক দোয়া মাহফিল, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য হতে ইচ্ছুক মোস্তাক আহমদ মোস্তফা ও জাহান মিয়াকে শিক্ষানবিশ সদস্য হিসেবে অনুমোদন, আগামী মাসিক সভায় ২০২৫-২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ। ক্লাবের সদস্য মোহাম্মদ নুরুল ইসলামকে আহ্বায়ক ও মাজহারুল ইসলাম সাব্বিরকে সদস্য সচিব করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর বাস্তবায়ন পরিষদ গঠন। ক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমানকে আহ্বায়ক ও আবদুস সালাম মুন্নাকে সদস্য সচিব করে বার্ষিক দোয়া মাহফিল ২০২৫ বাস্তবায়ন পরিষদ গঠন। চলিত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠান আয়োাজন এবং ২০২৬ সালের ফেব্রæয়ারী প্রথম সপ্তাহে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক স্মারক ২০২৫ প্রকাশের উদ্যোগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদের বর্তমান সদস্য কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান, সদস্য নুর উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, আবদুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব ও মাজহারুল ইসলাম সাব্বির ।


