বিশ্বনাথে সরকারি আউশ ধানের বীজ-সার বিতরণ করলেন এমপি তাহসিনা রুশদীর
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬ ইং, ৮:২৭ অপরাহ্ণ | সংবাদটি 0 View
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ বীজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার সহায়তা প্রদান প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। (১১ এপ্রিল) শনিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ হল রুমে আয়োজিত এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিল্লাহ আহমদ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি তাহসিনা রুশদীর বলেন, কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নানা ধরনের প্রণোদনা প্রদান করে যাচ্ছে। কৃষক আমাদের প্রাণ। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং অধিক ফলন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। এর ফলে কৃষকরা উৎসাহ নিয়ে চাষাবাদে মনোনিবেশ করছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ কাওছার খান, আসাদুজ্জামান নূর আসাদ, সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, উপজেলার অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদ উদ্দিন খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


