উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৬ ইং, ৫:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১৭ বার পঠিত
নিজস্ব সংবাদাদাতা:: উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশীদকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বিশ্বনাথের বৈরাগী বাজারে অবস্থিত বিল্ড ক্যারিয়ার চাইল্ড স্কুলের বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। (১৫ মে) আজ শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী ক্বারী ফরিদ আহমদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনসুর আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা হাফিজ আরব খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষিত, যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব একটি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রার প্রধান শক্তি। আব্দুর রশীদের মতো অভিজ্ঞ ও শিক্ষানুরাগী ব্যক্তি উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে তাঁকে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।”
সংবর্ধিত অতিথির বক্তব্যে আব্দুর রশীদ বলেন, “বিল্ড ক্যারিয়ার চাইল্ড স্কুল পরিবারের এই আন্তরিক ভালোবাসা ও সম্মান আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা ও সবার সহযোগিতার মাধ্যমে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজকে একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। দায়িত্ব পালনে আমি সকলের দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বিশ্বনাথ উপজেলা শাখার নির্বাহী সভাপতি ও পালের চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাহার হেকিম বলেন, “একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তাঁর সততা, নেতৃত্বগুণ ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা। জনাব আব্দুর রশীদ দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে কলেজটি শিক্ষা, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা আশাবাদী।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ কলেজের সাবেক ছাত্রনেতা ও বর্তমান বিএনপি আজাদ নুর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং বিল্ড ক্যারিয়ার চাইল্ড স্কুলের অন্যতম পরিচালক শহীদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের গভর্নিংবডির অভিভাবক সদস্য সুহেল আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফরিদ আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জায়েদ আলী, মুসলিম সুইটমিট বৈরাগী বাজার শাখার স্বত্বাধিকারী ও শিক্ষার্থী অভিভাবক সৈয়দ আশরাফ হোসেন জায়েদ, আলমগীর হোসেন, আল আজম স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক চান মিয়া, জুয়েল মিয়া, আব্দুল্লাহ আল মামুন, মারুফ আহমদ, রূশন আলী, বিদ্যালয়ের শিক্ষক আকমল হোসেন, শামীম হোসেন লাদেন, নাজমুল হোসেন, রোজিনা বেগম, সুনিয়া বেগম ও আয়শা বেগম।
মহিলা অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নাছিমা বেগম, কলি দেব, শ্রীমতি রায়, সুমিতা রায় ও মৌমিতা রায়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ হাবিবুর রহমান।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


