বিশ্বনাথে রামসুন্দর হাই স্কুল ৯৫ ব্যাচের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৫ ইং, ৭:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৭৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে মঙ্গলবার ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীদের সম্মানে একই ব্যাচের শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হক সুমনের সৌজন্যে ইফতার মাহফিল শহরের পুরানবাজাস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মফিজুর রহমান বাবুল, মতিউর রহমান, মো. টিপু আলী, বিজিত রঞ্জন সরকার, রজত মজুমদার, মোস্তাক আহমদ শামীম, দিলদার হোসেন সেলিম, ফজলুর রহমান, বেনু লাল দে,গবিন্দ কুমার দেব, হাফিজুর রহমান লিটন, নিম্বর আলী, তজম্মুল আলী রাজু, মনোয়ার হোসেন, বদরুল ইসলাম মহসিন প্রমুখ।


