শুক্রবার রাজনের বাড়িতে যাচ্ছেন অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ৯:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৭৮০ বার পঠিত
চোর অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে শিশু সামিউল আলম রাজন (১৩) হত্যার ঘটনায় তার বাবা-মাকে সমবেদনা জানাতে সিলেট যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার বেলা ২টায় সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে রাজনের বাড়িতে যাবেন অর্থমন্ত্রী।এর আগে অর্থমন্ত্রী শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ইউএস-বাংলা এয়ার লাইনস-এর একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছবেন।


