ঈদের জামাতে সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় ইমাম আটক
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৫ ইং, ১:৩২ অপরাহ্ণ | সংবাদটি ১০২৯ বার পঠিত
নিউজ ডেস্ক :: ঈদের জামাতে সরকারবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে দিনাজপুরের খানসামায় মাওলানা মো. আজিজুর রহমান আইয়ুবী (৫৫)নামে এক ইমামকে আটক করেছে পুলিশ। আজিজুর উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ঝগড়ুপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে। শনিবার দিবাগত রাত ২টার দিকে নিজবাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
এর আগে শনিবার সকালে তিনি কুমুরিয়া ঈদগাঁ মাঠে ঈদের জামাতের নামাজ পড়ানোর সময় সরকারবিরোধী বক্তব্য রাখেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে আজিজুরকে জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের সত্যতা যাচাই বাচাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


