বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান : জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৫ ইং, ৪:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১১২৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার পীরের বাজার ও বাগিছা বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনরার (ভূমি) সুহেল মাহমুদ।
অভিযানকালে তিনটি ব্যবসা প্রতিষ্টানে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রতিষ্টানগুলো হল-পীরের বাজার মা রেষ্টুরেন্ডে এক হাজার, গিলমান জেনারেল ষ্টোরে ৫ হাজার টাকা ও বাগিছা বাজার পলি রেষ্টুরেন্ডে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত থানা পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশনরার (ভূমি) সুহেল মাহমুদ।


