সিলেট জেলার শ্রেষ্ঠ ইউপি সদস্য ওসমানীনগরের ছাদ উল্লাহ
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৫ ইং, ৮:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার ৯ নং দয়ামীর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ছাদ উল্লাহ কে সিলেট জেলার সফল ইউপি সদস্য ও সমাজসেবক হিসাবে ঘোষনা করা হয়েছে। গত ১৪ জুলাই ২০১৫ ইংরেজীতে ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটচ এর প্রার্থী নির্বাচিত (জুড়ি বোর্ড) সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য দেশের বিশিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গকে মানবাধিকার শান্তিপদক ২০১৫ ঘোষনায় ওসমানীনগরের ছাদ উল্লাহ মনোনীত করা হয়। একইসঙ্গে আগামী ১২ আগষ্ট ২০১৫ বিকাল ৫ টায় পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার হল(২য় তলা) শাহবাগ ঢাকায় “মানবাধিকার প্রতিষ্টায় জনপ্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সংর্ধ্বনা অনুষ্টানের আয়োজন করেছে সংগঠনটি। সে সভায় দেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধিরা সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মনোনীত প্রার্থীদের কে মানবাধিকার শান্তিপদক ২০১৫ প্রদান করা হবে। মনোনিত ছাদ উল্লা দয়ামীর ইউনিয়নের রাইকদাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটচ কর্তৃক ছাদ উল্লাহ কে সিলেট জেলার শ্রেষ্ট ইউপি সদস্য মনোনতি হওয়ায় অভিনন্দন জানিয়েছেন দয়ামীর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ইউসুফ মোহাম্মদ আজাদ,সাধারণ সম্পাদক আব্দুল রুপ আব্দুল, বৃহত্তর রাইকদাড়া গ্রাম কমিটির সভাপতি মো: সুজন মিয়া,সাধারণ সম্পাদক কাজী আমীন উদ্দিন,সমাজসেবী আব্দুর রুপ সাংবাদিক সাইফুর এম রেফুল,ওসমানীনগর মানবাধিকার কমিশনের সভাপতি এস এম সোহেল,রাইকদাড়া যুব সংঘের সভাপতি মাওলানা আক্তার আহমদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।


