জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশ আহত
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৫ ইং, ৯:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৮২ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় এস আইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর থানার এস আই রতন দেবনাথ ও এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ একটি অটোরিকশাযোগে মামলা তদন্ত সংক্রান্ত কাজে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজার এলাকায় যান। সেখান থেকে থানায় ফেরার পথে জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কের ইসলামপুর নামক স্থানে সড়কে থাকা গরু বাধার রশিতে আটকা পড়ে তাদের অটোরিকশাটি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা জগন্নাথপুর থানার এস আই রতন দেবনাথ, এস আই মিজানুর রহমান ও কনস্টেবল মারুফ খান আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।


