বৃটেনে বিশ্বনাথের তরুণ সোলেমানের কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৫ ইং, ৫:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৯৯২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ব্রিটেনে প্রতিবারের ন্যায় এবারও বিশ্বনাথেরিএ প্রজম্মের ব্রিটিশ বাংলাদেশী তরু-তরুনীরা উচ্চ শিক্ষায় আশানুরুপ সাফল্য অর্জন করে বিলাতের মাঠটতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছেন। গত ২৩জুন উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের কারিকোনা গ্রামের আলহাজ্ব মবশ্বির আলী ও মোছাঃ বিলকিছ বেগম দম্পতির ১ম পুত্র সোলেমান আলী ব্রিটের ডি মন্টফর্ট ইউনির্ভাসিটি থেকে এলএলবি এর ওপর ব্যাচলর অফ ল ডিগ্রী অনার্স ১ম ক্লাস অন্যন্ত কৃতিত্বের সঙ্গে অর্জন করে। তারা বর্তমানে ব্রিটেনের লেষ্টার সিটির বাসিন্দা। সোলেমানের দাদা মরহুম হাজী ইফসুফ আলী ও ছিলেন প্রাচীন ব্রিটেন প্রবাসী। সোলেমান ভবিষ্যৎ আইনের উপর আরও উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী। সে তার এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃজ্ঞতা জানিয়েছে। সে সকলের কাছে দোয়া প্রার্থী।


