জগন্নাথপুরে গরু চোর গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৫ ইং, ৯:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৫৬ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে মুজিবুর রহমান (৩২) নামের এক গরু চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার কঠালপুর গ্রামের মৃত কটন আলীর ছেলে।
জানাগেছে, গত ১৬ জুলাই বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের মমিন মিয়ার গোয়ালঘর থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। পরে চুরি করা গরুগুলো একটি সাদা পিকআপ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় ভ্যানের পিছু ধাওয়া করলেও ধরা সম্ভব হয়নি। তবে ভ্যানের নং ঢাকা মেট্রো-অ-১৪-০৪৬২ বলে স্থানীয়রা জানান। এ ব্যাপারে মমিন মিয়ার চাচাতো ভাই কবির মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় জিডি করেন। জিডির আলোকে গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে জগন্নাথপুর থানার এস আই রতন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের শাহপরাণ থানার বালুচর এলাকায় অভিযান চালিয়ে গরুচোর মুজিবুর রহমানকে গ্রেফতার ও চুরিতে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করে জগন্নাথপুর থানায় নিয়ে আসেন। জগন্নাথপুর থানার এস আই রতন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


