ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৫ ইং, ৮:০১ অপরাহ্ণ | সংবাদটি ৯১৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগরে পৃথক পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার সাদীপুর ভাঙ্গার বাজার এলাকায় একটি মিতালী বাসের ধাক্কায় এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়। সে গজিয়া গ্রামের সমর মিয়ার পুত্র নিপু মিয়া (৭) সে গজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
অপরদিকে, দুপুর ১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সাদীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেট গামী প্রাইভেট কারের ধাক্কায় আরোও এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। সে সাদীপুর গ্রামের অমর চন্দ্র রায়ের মেয়ে রৃষ্টি রানী রায় (৮) সে সাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে সঙ্গে সঙ্গে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানা গেছে। শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


